কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে মারামারি, ২ শিক্ষার্থী বহিষ্কার
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে মারামারি, ২ শিক্ষার্থী বহিষ্কার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেয়ালে ‘JCD’ লেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে হল প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
















